Iftar Party 2026

অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিন বিকল

অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিন বিকল
কাজে আসছে না সরকারের শতকোটি টাকার উদ্যোগ।
ধারাবাহিক পর্বের প্রথম পর্ব আজ

আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিক চিকিৎসার পূর্বশর্ত রোগ নির্ণয় । কিন্তু লোকবল সংকটে প্রান্তিকে বাড়েনি পরীক্ষা – নিরীক্ষা সুবিধা ।

মেশিন থাকলেও নেই অপারেটর । অবহেলায় কোথাও অপারেটর থাকলেও অচল এক্স – রে মেশিন । তৃণমূলের অভিযোগ রয়েছে , যেসব প্রতিষ্ঠানে এক্স – রে মেশিন সচল স্বাস্থ্যসেবা -১ ও অপারেটর রয়েছে সেখানে চিকিৎসকের কমিশনের লোভে ক্লিনিকে পাঠানো হচ্ছে রোগী । লোকবল সংকট আর রক্ষণাবেক্ষণের অভাবে কাজে আসছে না সরকারের শতকোটি টাকার উদ্যোগ । সারা দেশে ৩৯২ টি এক্স – রে মেশিন বিকল । এতে নষ্ট হয়েছে প্রায় ৩৫ কোটিরও বেশি টাকা । অধিকাংশ স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে এক্স-রে সেবা মেলেনি উপজেলা স্বাস্থ্য কমপ্লে ক্সে সারা দেশে ৭৪৬ টি এক্স – রে মেশিনের ৩৯২ টিই বিকল স্বাস্থ্যের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও মেলে না সমাধান দ্রুত মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের দাবি জন স্বাস্থ্যবিদদের।

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্স

(বিএমটিএ) সদস্য সচিব শামীম শাহ বলেন , সরকারি হাসপাতালসহ সারা দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মেডিকেল টেকনোলজিস্টের পদে মহাসংকট থাকলেও নিয়োগের ক্ষেত্রে দৃশ্যত কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না । বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী দেশে লক্ষাধিক মেডিকেল টেকনোলজিস্ট প্রয়োজন । একদিকে প্রায় ২৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট বেকার পড়ে আছে অন্যদিকে কোটি কোটি টাকার মেশিনপত্রগুলো অচল অবস্থায় রেখে নষ্ট করা হচ্ছে । সাধারণ মানুষকে তাদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত করা হচ্ছে ।

তিনি ২০১৩ সালের স্থগিত নিয়োগ সম্পন্নসহ নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে জনবল নিয়োগ করে তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানান । বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা . ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেন , অপারেটর বা মেডিকেল টেকনোলজিস্ট না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ঘিরে সরকারের উদ্যোগ ব্যাহত হচ্ছে । বিব্রতকর অবস্থায় পড়ছে সরকার । সাধারণ মানুষ ও চিকিৎসকদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হচ্ছে । হাসপাতালে এক্স – রে মেশিন থাকার পরও অপারেটরের অভাবে রোগী যখন বাইরে থেকে এক্স রে করাচ্ছে , তখন রোগীরা ভাবে বাড়তি পয়সার লোভে হয়তো ডাক্তার বাইরে এক্স – রে করতে করছে । স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ও বাহঃ।

Related News

All Categories

মেডিকেল টেকনোলজিস্টদের দীর্ঘদিনের পেশাগত দাবি জাতীয় সংসদে উত্থাপনের আশ্বাস

মেডিকেল টেকনোলজিস্টদের দীর্ঘদিনের পেশাগত দাবি জাতীয় সংসদে উত্থাপনের আশ্বাস দিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। সোমবার রাজধানীর

All Categories

বিএমটিএ এর ইফতার ও সাধারণ সভা ০৯ই মার্চ ২০২৬ইং

“”””””””””আমন্ত্রণ পত্র”””””””””””” আসসালামু আলাইকুম, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্স (বিএমটিএ) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা নিবেন। আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, আগামী ০৯ই মার্চ

Medical Technology News

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএমটিএ এর পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।