টেকনিশিয়ানকে সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট পদোন্নতি দেওয়ায় বিএমটিএ পক্ষ থেকে প্রতিবাদ

সম্প্রতি গেজেট অমান্য করে “ল্যাবরেটরি টেকনিশিয়ান” পদ থেকে সরাসরি সিনিয়র মেডিকেল টেকনোলোজিস্ট ল্যাব পদে পদোন্নতি দেওয়ায় বিএমটিএ এর পক্ষ থেকে প্রতিবাদ। বাংলাদেশ মেডিকেল টেকনোলোজিস্ট এ্যালায়েন্স (বিএমটিএ) গভীরভাবে পর্যবেক্ষণ করে যে, গত ২৮/০৭/২৫ তারিখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে ৯৫ জন মেডিকেল টেকনোলোজিস্টকে সিনিয়র মেডিকেল টেকনোলোজিস্ট ল্যাব পদে পদোন্নতি দিয়েছে, উক্ত সিদ্ধান্তে বিএমটিএ পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, কিন্তু একই সাথে লক্ষ করছি যে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের গেজেট অমান্য করে “ল্যাবরেটরি টেকনিশিয়ান” ল্যাব মাহবুবা আব্দুলাহ (প্রজ্ঞাপনে সিরিয়াল নং ১১) এবং শ্যামলী রানী সরকার (প্রজ্ঞাপনে সিরিয়াল নং ৯০) দুই জনকে সরাসরি সিনিয়র মেডিকেল টেকনোলোজিস্ট ল্যাব পদে পদোন্নতি দেওয়া হয়েছে, যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২০১৮ সালের গেজেট পরিপন্তি। উক্ত সিদ্ধান্তে মেডিকেল টেকনোলোজিস্ট জাতির মাঝে খুবই অসন্তোষ বিরাজ করছে। তাই উক্ত দুইজন “ল্যাবরেটরি টেকনিশিয়ানের” প্রজ্ঞাপন বাতিল করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি। নয়তো সকল মেডিকেল টেকনোলোজিস্ট পেশাজীবীরা বৃহৎ আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হবে।

প্রতিবাদে
এস এম ওবাইদুর রহমান
সভাপতি (ভারপ্রাপ্ত)
বিএমটিএ, কেন্দ্রীয় কমিটি,

মুহাম্মদ আব্দুর রহিম
মহাসচিব (ভারপ্রাপ্ত)
বিএমটিএ, কেন্দ্রীয় কমিটি

Related News

Health News, Medical Technology News

এখন থেকে ল্যাব রিপোর্টে স্বাক্ষরের কড়াকড়ি আদেশ বাতিল। স্বাক্ষর করতে পারবেন নন-মেডিকেল বায়োকেমিস্টরাও

বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে চিকিৎসকের একক স্বাক্ষর বাধ্যতামূলক করে জারি করা পূর্বের বিতর্কিত নির্দেশনাটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল রবিবার (১৭ মে)

Health News, Medical Technology News

মেডিকেল টেকনোলজিস্টরাই সঠিক রোগ নির্ণয়ে ভরসা

বাংলাদেশের স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা হলে সাধারণত চিকিৎসক ও নার্সদের কথাই বেশি উঠে আসে। কিন্তু আধুনিক চিকিৎসাব্যবস্থার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ রয়েছে, যারা অনেক সময় আলোচনার

All Categories

বিএমটিএ এর কেন্দ্রীয় কমিটির মিটিং অনুষ্ঠিত

  সুত্র, বিএমটিএ/নোটিশ/০০১১/২৬ তারিখঃ ২০/০৪/২৫ ইং মিটিংয়ের রেজুলেশন গত ১৭/০৪/২০২৬ তারিখে বিএমটিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে একটি অনলাইন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন