১০ম গ্রেডে উন্নীত হতে যাচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পদ

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মঙ্গলবার (২০ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।


স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সুজিৎ দেবনাথের সই করা এক স্মারকে এ প্রস্তাব পাঠানো হয়।


স্বাস্থ্যসেবা বিভাগ জানিয়েছে, বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পদ ১০ম গ্রেডে উন্নীতকরণের বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগ থেকে একটি কমিটি গঠন করা হয়। কমিটি বর্ণিত পদকে ১০ম গ্রেডে উন্নীতকরণের জন্য মতামত প্রদান করেছে।

সেই পরিপ্রেক্ষিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পদকে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো।


সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই দশকেরও বেশি সময় ধরে মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও মেডিকেল অ্যাসিসটেন্টদের পদমর্যাদা ও বেতন স্কেল বাড়ানোর প্রক্রিয়া আটকে রয়েছে। ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা ও বেতন স্কেল বাড়ানোর পর থেকেই তারা এ দাবি করে আসছেন।

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যলায়েন্স,
বিএমটিএ
ভারপ্রাপ্ত মহাসচিব এর কৃতজ্ঞতা ও বিবৃতি-

মেডিকেল টেকনোলজিস্টদের প্রাণের দাবি “দশম গ্রেড” অর্জনে স্বাস্থ্য মন্ত্রণালয়,জনপ্রশাসন বিশেষ করে ইন্টেরিয়ং গভমেন্টের হস্তক্ষেপ ও সংশ্লিষ্ট সকলের প্রতি শ্রদ্ধা, ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

আলহামদুলিল্লাহ।এই অর্জন!
সকল” ডিপ্লোমাধারী মেডিকেল টেকনোলজিস্ট”দের,
বিটিইবি/আইএইচটি থেকে পাসকৃত ও অধ্যায়নরত মেডিকেল টেকনোলজিস্ট সহযোদ্ধা বন্ধুদের হার না মানা আত্মপ্রত্যয়ী প্রচেষ্টার বহিঃপ্রকাশ মাত্র।মেডিকেল টেকনোলজিস্ট সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!

শুভেচ্ছান্তে

মুহাম্মদ আব্দুর রহিম
মহাসচিব (ভারপ্রাপ্ত)
বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যলায়েন্স,
বিএমটিএ
-কেন্দ্রীয় সংসদ

Related News

All Categories

বিএমটিএ এর সভাপতি ওবায়দুর, মহাসচিব জিসান

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্স(বিএমটিএ) ২০২২-২০২৫ মেয়াদি কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হলো, সেই সাথে সংগঠনকে গতিশীল করার লক্ষে আংশিক কমিটি ঘোষনা করা হলো। ০১/ সভাপতি –

All Categories

World Medical Technologist Day/ বিশ্ব মেডিকেল টেকনোলজিস্ট দিবস

০৮ জুলাই: ২০২৬ ” বিশ্ব মেডিকেল টেকনোলজিস্ট দিবস” বিশ্বব্যাপী যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে “বিশ্ব মেডিকেল টেকনোলজিস্ট দিবস”। দিবসটি উপলক্ষে দেশের সকল মেডিকেল টেকনোলজিস্টকে আন্তরিক শুভেচ্ছা

Health News, Medical Technology News

এখন থেকে ল্যাব রিপোর্টে স্বাক্ষরের কড়াকড়ি আদেশ বাতিল। স্বাক্ষর করতে পারবেন নন-মেডিকেল বায়োকেমিস্টরাও

বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে চিকিৎসকের একক স্বাক্ষর বাধ্যতামূলক করে জারি করা পূর্বের বিতর্কিত নির্দেশনাটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল রবিবার (১৭ মে)