এখন থেকে ল্যাব রিপোর্টে স্বাক্ষরের কড়াকড়ি আদেশ বাতিল। স্বাক্ষর করতে পারবেন নন-মেডিকেল বায়োকেমিস্টরাও

বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে চিকিৎসকের একক স্বাক্ষর বাধ্যতামূলক করে জারি করা পূর্বের বিতর্কিত নির্দেশনাটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল রবিবার (১৭ মে) অধিদপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য সেবা বিভাগকে এই সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়টি অবহিত করা হয়েছে। চিঠিতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান সই করেছেন।

মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, চলতি বছরের ৫ জানুয়ারি জারি করা নির্দেশনার ১ ও ৫ নম্বর ক্রমিক অনুযায়ী ল্যাব রিপোর্টে বিএমডিসি নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েট, প্যাথলজি বা রেডিওলজি বিশেষজ্ঞের স্বাক্ষরের কথা বলা হয়েছিল। তবে সেখানে নন-মেডিকেল বায়োকেমিস্টরা স্বাক্ষর করতে পারবেন না— এমন কোনো নিষেধাজ্ঞা বা নির্দেশনা দেওয়া হয়নি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নন-মেডিকেল বায়োকেমিস্টরা রিপোর্টে সই করতে পারলেও প্রতিটি রিপোর্টে স্বাক্ষরকারী বা প্রতিস্বাক্ষরকারী হিসেবে অবশ্যই একজন বিএমডিসি নিবন্ধিত মেডিকেল গ্র্যাজুয়েটের স্বাক্ষর থাকতে হবে।

এর আগে গত ৫ জানুয়ারি বেসরকারি ডায়াগনস্টিক ও ল্যাবগুলোর সেবার মান নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে বলা হয়েছিল, প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে প্রতিষ্ঠানের লাইসেন্স আবেদনে উল্লিখিত বিশেষজ্ঞ বা মেডিকেল অফিসারের সশরীরে নিজ হাতের স্বাক্ষর থাকতে হবে।

পরবর্তীতে এই নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্টস’ (বিএসিবি) হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করে। এর প্রেক্ষিতে আদালত স্বাস্থ্য অধিদপ্তরের ওই নোটিশের কার্যকারিতা স্থগিত করে দেয়। আদালতের এই স্থগিতাদেশের পর উদ্ভূত পরিস্থিতি ও পেশাজীবীদের অনিশ্চয়তার কথা বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে এসে নির্দেশনাটি সংশোধন করল স্বাস্থ্য অধিদপ্তর।

Related News

Health News, Medical Technology News

মেডিকেল টেকনোলজিস্টরাই সঠিক রোগ নির্ণয়ে ভরসা

বাংলাদেশের স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা হলে সাধারণত চিকিৎসক ও নার্সদের কথাই বেশি উঠে আসে। কিন্তু আধুনিক চিকিৎসাব্যবস্থার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ রয়েছে, যারা অনেক সময় আলোচনার

All Categories

বিএমটিএ এর কেন্দ্রীয় কমিটির মিটিং অনুষ্ঠিত

  সুত্র, বিএমটিএ/নোটিশ/০০১১/২৬ তারিখঃ ২০/০৪/২৫ ইং মিটিংয়ের রেজুলেশন গত ১৭/০৪/২০২৬ তারিখে বিএমটিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে একটি অনলাইন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন

All Categories

মেডিকেল টেকনোলজিস্টদের দীর্ঘদিনের পেশাগত দাবি জাতীয় সংসদে উত্থাপনের আশ্বাস

মেডিকেল টেকনোলজিস্টদের দীর্ঘদিনের পেশাগত দাবি জাতীয় সংসদে উত্থাপনের আশ্বাস দিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। সোমবার রাজধানীর