এখন থেকে ল্যাব রিপোর্টে স্বাক্ষরের কড়াকড়ি আদেশ বাতিল। স্বাক্ষর করতে পারবেন নন-মেডিকেল বায়োকেমিস্টরাও

বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে চিকিৎসকের একক স্বাক্ষর বাধ্যতামূলক করে জারি করা পূর্বের বিতর্কিত নির্দেশনাটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল রবিবার (১৭ মে) অধিদপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য সেবা বিভাগকে এই সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়টি অবহিত করা হয়েছে। চিঠিতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান সই করেছেন। মন্ত্রণালয়ে পাঠানো […]