পপুলার ডায়াগনস্টিক/হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্টদের প্রতি বৈষম্য রোধে কর্ম বিরতির প্রতি বিএমটিএ এর সমর্থন!

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশের বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান পপুলার হাসপাতাল/ডায়াগনস্টিক সেন্টার সুনামের সাথে স্বাস্থ্য সেবা দিয়েছে এসেছে, স্বাস্থ্য বিভাগে মেডিকেল টেকনোলোজিস্টরা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। সারাদেশের পপুলার হাসপাতাল/ডায়াগনস্টিক সেন্টারে প্রায় ৯০০ মেডিকেল টেকনোলোজিস্ট কর্মরত আছে। কিন্তু তাদের যথাযথ মূল্যায়ন করা হয় না, বেতন বৈষম্য তৈরি করে রাখা হয়েছে, বেতন, ডিউটি, ওভার টাইম নিয়ে পপুলারে মেডিকেল টেকনোলোজিস্টরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। বার বার সময় নিয়েও কতৃপক্ষ কোন সুরাহা করেনি।

আজকে ০৯/১০/২৪ ইং তারিখ থেকে পপুলারে কর্মরত মেডিকেল টেকনোলোজিস্ট ঢাকাসহ সকল শাখায় কর্মবিরতি দিয়েছে, বিএমটিএ মেডিকেল টেকনোলোজিস্টদের জাতীয় সংগঠন হিসেবে পপুলারের মেডিকেল টেকনোলোজিস্টদের সমর্থন দিয়ে সর্বাত্মক সহযোগীতা করার আশ্বাস দিচ্ছে।
পপুলারের সকল টেকনোলোজিস্টদের একযোগে কর্মবিরতি পালন করতে হবে।

ধন্যবাদান্তে

এস এম ওবায়দুর রহমান
সভাপতি (ভারপ্রাপ্ত)
বিএমটিএ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।

মুহাম্মদ আব্দুর রহমান
মহাসচিব (ভারপ্রাপ্ত)
বিএমটিএ, কার্যনির্বাহী কমিটি।

Related News

All Categories

বিএমটিএ এর সভাপতি ওবায়দুর, মহাসচিব জিসান

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্স(বিএমটিএ) ২০২২-২০২৫ মেয়াদি কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হলো, সেই সাথে সংগঠনকে গতিশীল করার লক্ষে আংশিক কমিটি ঘোষনা করা হলো। ০১/ সভাপতি –

All Categories

World Medical Technologist Day/ বিশ্ব মেডিকেল টেকনোলজিস্ট দিবস

০৮ জুলাই: ২০২৬ ” বিশ্ব মেডিকেল টেকনোলজিস্ট দিবস” বিশ্বব্যাপী যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে “বিশ্ব মেডিকেল টেকনোলজিস্ট দিবস”। দিবসটি উপলক্ষে দেশের সকল মেডিকেল টেকনোলজিস্টকে আন্তরিক শুভেচ্ছা

Health News, Medical Technology News

এখন থেকে ল্যাব রিপোর্টে স্বাক্ষরের কড়াকড়ি আদেশ বাতিল। স্বাক্ষর করতে পারবেন নন-মেডিকেল বায়োকেমিস্টরাও

বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে চিকিৎসকের একক স্বাক্ষর বাধ্যতামূলক করে জারি করা পূর্বের বিতর্কিত নির্দেশনাটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল রবিবার (১৭ মে)