সাইফুল ইসলাম এর উপর হামলায় নিন্দা ও বিচার দাবি জানাচ্ছে (বিএমটিএ)

তীব্র নিন্দা ও প্রতিবাদ

জনাব মোঃ সাইফুল ইসলাম এর উপর হামলায় নিন্দা ও বিচার দাবি ।

গত ২৯/০৯/২০২২ ইং তারিখ বৃহস্পতিবার রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে এক্সোডনশিয়া কক্ষে অন্যান্য দিনের ন্যায় যথারীতি দায়িত্ব পালনকালে ডেন্টাল টেকনোলজিস্ট সাইফুল ইসলাম এর উপর বিডিএস কোর্সের ইন্টার্ন চিকিৎসকদের নৃশংস হামলার শিকার হয় গুরুতর আহত অবস্থায় প্রথমে শহীদ সোহরাওয়াদী হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে ভর্তি করানো হয়েছে এখনো চিকিৎসাধীন রয়েছেন ।

তার উপর এই ঘৃণ্য হামলার ঘটনায় বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্স (বিএমটিএ) পরিবার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি ।

Related News

All Categories

বিএমটিএ এর সভাপতি ওবায়দুর, মহাসচিব জিসান

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্স(বিএমটিএ) ২০২২-২০২৫ মেয়াদি কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হলো, সেই সাথে সংগঠনকে গতিশীল করার লক্ষে আংশিক কমিটি ঘোষনা করা হলো। ০১/ সভাপতি –

All Categories

World Medical Technologist Day/ বিশ্ব মেডিকেল টেকনোলজিস্ট দিবস

০৮ জুলাই: ২০২৬ ” বিশ্ব মেডিকেল টেকনোলজিস্ট দিবস” বিশ্বব্যাপী যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে “বিশ্ব মেডিকেল টেকনোলজিস্ট দিবস”। দিবসটি উপলক্ষে দেশের সকল মেডিকেল টেকনোলজিস্টকে আন্তরিক শুভেচ্ছা

Health News, Medical Technology News

এখন থেকে ল্যাব রিপোর্টে স্বাক্ষরের কড়াকড়ি আদেশ বাতিল। স্বাক্ষর করতে পারবেন নন-মেডিকেল বায়োকেমিস্টরাও

বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে চিকিৎসকের একক স্বাক্ষর বাধ্যতামূলক করে জারি করা পূর্বের বিতর্কিত নির্দেশনাটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল রবিবার (১৭ মে)