বিএমটিএ এর কেন্দ্রীয় কমিটির মিটিং অনুষ্ঠিত

 

সুত্র, বিএমটিএ/নোটিশ/০০১১/২৬

তারিখঃ ২০/০৪/২৫ ইং

মিটিংয়ের রেজুলেশন

গত ১৭/০৪/২০২৬ তারিখে বিএমটিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে একটি অনলাইন সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সম্মানিত সভাপতি জনাব এস. এম. ওবায়দুর রহমান এবং সঞ্চালনা করেন মহাসচিব জনাব শামীম শাহ।

সভাপতির অনুমতিক্রমে সভা শুরু হয় এবং কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ ও জেলা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক/আহ্বায়ক/সদস্য সচিবসহ প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়-

মিটিং এর সিদ্ধান্ত সমূহ:

১। ঢাকা আইএইচটি ও আইপিএইচ-এ বিএসসি ভর্তি সংক্রান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে লিগ্যাল নোটিশ কার্যকর না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়নে ব্যর্থতার কারণে ‘কোর্ট অব কন্টেস্পট’ মামলা দায়ের করা হবে।

২। সংগঠনের কার্যক্রম পরিচালনার ব্যয় নির্বাহের জন্য কেন্দ্রীয় ও জেলা কমিটির সকল সদস্যকে নির্ধারিত মাসিক চাঁদা প্রদান বাধ্যতামূলক করা হলো।

৩। চাঁদার হার নিম্নরূপ নির্ধারণ করা হলো;-

সভাপতি-৫০০, মহাসচিব-৫০০, সহ-সভাপতি, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ: প্রতি মাসে ৩০০/-টাকা।

বিভিন্ন সম্পাদক ও সহ-সম্পাদকবৃন্দ: প্রতি মাসে ২০০/- টাকা

কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ: প্রতি মাসে ১০০/- টাকা, সকল জেলা কমিটি কেন্দ্রীয় কমিটির ন্যায় সদস্যদের চাদাঁর মাধ্যমে ফান্ড গঠন করবে।

৪। প্রতি মাসের ০১ থেকে ১০ তারিখের মধ্যে সংগঠনের কোষাধ্যক্ষের বিকাশ/নগদ/রকেট নম্বরে চাঁদা প্রদান করতে হবে।

৫। সংগঠনের আয়-ব্যয়, ঋণ ইত্যাদি বিষয়ক হিসাব আগামী সভায় তুলে ধরা হবে।

৬। অতি শীঘ্রই বিভাগীয় সম্মেলনের মাধ্যমে বিভাগীয় কমিটি গঠন করা হবে।

সরকারের সরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি, প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করে মেডিকেল টেকনোলজিস্ট এর দশম গ্রেড বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হবে।

সভায় আর কোনো আলোচ্য বিষয় না থাকায় সভাপতির অনুমতিক্রমে সভা সমাপ্ত ঘোষণা করা হয়।

সভাপতি ও মহাসচিব এর নির্দেশক্রমে

মোঃ ফরহাদ হোসেন
দপ্তর সম্পাদক
বিএমটিএ, কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটি।

বাংলাদেশ মেডিকেল একনোলজিস্ট এ্যালায়েন্স(বিএমটিএ)

Website: www.bmtabd.org

Related News

Health News, Medical Technology News

এখন থেকে ল্যাব রিপোর্টে স্বাক্ষরের কড়াকড়ি আদেশ বাতিল। স্বাক্ষর করতে পারবেন নন-মেডিকেল বায়োকেমিস্টরাও

বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে চিকিৎসকের একক স্বাক্ষর বাধ্যতামূলক করে জারি করা পূর্বের বিতর্কিত নির্দেশনাটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল রবিবার (১৭ মে)

Health News, Medical Technology News

মেডিকেল টেকনোলজিস্টরাই সঠিক রোগ নির্ণয়ে ভরসা

বাংলাদেশের স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা হলে সাধারণত চিকিৎসক ও নার্সদের কথাই বেশি উঠে আসে। কিন্তু আধুনিক চিকিৎসাব্যবস্থার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ রয়েছে, যারা অনেক সময় আলোচনার

All Categories

মেডিকেল টেকনোলজিস্টদের দীর্ঘদিনের পেশাগত দাবি জাতীয় সংসদে উত্থাপনের আশ্বাস

মেডিকেল টেকনোলজিস্টদের দীর্ঘদিনের পেশাগত দাবি জাতীয় সংসদে উত্থাপনের আশ্বাস দিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। সোমবার রাজধানীর