BMTA এর পক্ষ থেকে অন্যান্য ডিপ্লোমার ন্যায় চাকরির ক্ষেত্রে মেডিকেল টেকনোলজিস্টদের ১০তম গ্রেড বাস্তবায়ন করার জন্য জনপ্রশাসন মন্ত্রনালয়ে আবেদন

গত ২১/০৩/২৪ তারিখে BMTA এর পক্ষ থেকে অন্যান্য ডিপ্লোমার ন্যায় চাকরির ক্ষেত্রে মেডিকেল টেকনোলজিস্টদের ১০তম গ্রেড বাস্তবায়ন করার জন্য জনপ্রশাসন মন্ত্রনালয়ে আবেদন করা হয়। বিস্তারিত নিম্নরুপ-

বিনীত নিবেদন এই যে, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্স (বিএমটিএ) পেশাজীবী মেডিকেল টেকনোলজিস্টদের জাতীয় সংগঠন এর পক্ষ থেকে শুভেচ্ছা নিবেন। মেডিকেল টেকনোলজিস্ট হচ্ছে স্বাস্থ্য বিভাগে রোগ নির্ণয়ে প্রধান স্তম্ভ, করোনা, ডেঙ্গু, মহামারিতে মেডিকেল টেকনোলজিস্টগন প্রথম সারির যোদ্ধা হিসেবে নমুনা সংগ্রহ ও টেস্টের কাজ করেছে নিরলস ভাবে। সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান/হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট কম তবুও তীব্র মনোবল নিয়ে মেডিকেল টেকনোলজিস্টগন করোনা, ডেঙ্গু সহ সব মোকাবেলায় তাদের মহৎ পেশাদারীত্বের পরিচয় দিয়েছেন। কিন্তু অতি পরিতাপের বিষয় গুরুত্বপূর্ণ দায়ীত্বে নিয়োজিত থাকার পরেও মেডিকেল টেকনোলজিস্টগন তাদের প্রাপ্য সম্মান পাচ্ছে না। শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে সকল ডিপ্লোমা অনেক আগেই ১০তম গ্রেডে উন্নতি করা হয়েছে, যেমনঃ ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, কৃষি ডিপ্লোমা, টেক্সটাইল ডিপ্লোমা, নার্সিং ডিপ্লোমা। একই দেশের বিভিন্ন মন্ত্রনালয়ে বা একই মন্ত্রনালয়ের অধিনে ডিপ্লোমা ১০তম গ্রেড হলেও শুধু মাত্র মেডিকেল টেকনোলজিস্ট ডিপ্লোমাধারীরা বৈশম্যের শিকার হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না, এটা হতে পারে না।

এমতাবস্থায় ১১তম গ্রেড মেডিকেল টেকনোলজিস্টদেরকে ১০তম গ্রেডে উন্নতি করতে বিধিগত কোন বাধাঁ নাই।

অতএব, মহোদয়ের সমীপে নিবেদন উপরোক্ত বিষয়টি বিবেচনা করে অন্যান্য সকল ডিপ্লোমার ন্যায় মেডিকেল টেকনোলজিস্টদেরকে ১০তম গ্রেডে উন্নতি করার জন্য জোর দাবি জানাচ্ছি।

নিবেদক

ইলিয়াছ হোসেন ইলু

সভাপতি বিএমটিএ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।

শামীম শাহ

মহাসচিব বিএমটিএ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।

মোবাঃ ০১৭৮৭-২৯০০১৯

Related News

All Categories

World Medical Technologist Day/ বিশ্ব মেডিকেল টেকনোলজিস্ট দিবস

০৮ জুলাই: ২০২৬ ” বিশ্ব মেডিকেল টেকনোলজিস্ট দিবস” বিশ্বব্যাপী যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে “বিশ্ব মেডিকেল টেকনোলজিস্ট দিবস”। দিবসটি উপলক্ষে দেশের সকল মেডিকেল টেকনোলজিস্টকে আন্তরিক শুভেচ্ছা

Health News, Medical Technology News

এখন থেকে ল্যাব রিপোর্টে স্বাক্ষরের কড়াকড়ি আদেশ বাতিল। স্বাক্ষর করতে পারবেন নন-মেডিকেল বায়োকেমিস্টরাও

বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্যাথলজি ও রেডিওলজি রিপোর্টে চিকিৎসকের একক স্বাক্ষর বাধ্যতামূলক করে জারি করা পূর্বের বিতর্কিত নির্দেশনাটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল রবিবার (১৭ মে)

Health News, Medical Technology News

মেডিকেল টেকনোলজিস্টরাই সঠিক রোগ নির্ণয়ে ভরসা

বাংলাদেশের স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা হলে সাধারণত চিকিৎসক ও নার্সদের কথাই বেশি উঠে আসে। কিন্তু আধুনিক চিকিৎসাব্যবস্থার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ রয়েছে, যারা অনেক সময় আলোচনার