Iftar Party 2026

বিএমটিএ এর কেন্দ্রীয় কমিটির জাতীয় সম্মেলন এবং কাউন্সিল অধিবেশন-২০২৩

আমন্ত্রণ পত্ৰ

আসসালামু ওয়ালাইকুম, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্স (বিএমটিএ) এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা নিবেন। আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, আগামী ৩১ই অক্টোবর ২০২৩ইং তারিখে বিকাল ২.৩০ ঘটিকায় শহীদ ডাঃ শামফুল আলম খান (মিলন) অডিটোরিয়াম, ঢাকা মেডিকেল কলেজে “বিএমটিএ এর কেন্দ্রীয় কমিটির জাতীয় সম্মেলন এবং কাউন্সিল অধিবেশন -২০২৩ অনুষ্ঠিত হচ্ছে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন সভাপতি, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ও সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ সহ চিকিৎসক নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে আপনি/আপনারা আমন্ত্রিত।

আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। “মেডিকেল টেকনোলজিস্টদের নন-মেডিকেল কর্মচারী গেজেট পরিবর্তন করে মেডিকেল কর্মচারী কর্মকর্তা গেজেটে অন্তর্ভূক্তকরণ চাই ।”

তারিখঃ ৩১ অক্টোবর মঙ্গলবার ২০২৩ খ্রিঃ

সময়ঃ বিকাল ২.৩০ ঘটিকা।

স্থানঃ শহীদ ডাঃ শামছুল আলম খান (মিলন) অডিটোরিয়াম, ঢাকা মেডিকেল কলেজ, শাহবাগ ঢাকা-১০০০।

পেশাজীবি সংগঠন বিএমটিও কেন্দ্রীয় সংসদ সার্বিকভাবে সহযোগিতায় সকল জেলা কমিটির নেতৃবৃন্দ সহ সকল সদস্য গণ স্ব-শরীরে উপস্হিত থাকবেন।

সারা বাংলাদেশের সকল মেডিকেল টেকনোলজিস্ট সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মেডিকেল টেকনোলজিস্টগণ স্ব-শরীরে উপস্থিত থাকবেন কাউন্সিল অধিবেশন- এবং নিজেদের নামগুলো কাউন্সিল অধিবেশনে উল্লেখ করবেন। প্রাণের দাবী সফল করার লক্ষ্যে আর ঘরে বসে নয় ময়দানে আসার আহ্বান।

আমন্ত্রণে

ইলিয়াস হোসেন (ইলু)

আহ্বায়ক, বিএমটিএ, কেন্দ্রীয় কমিটি।

মোবাইল ০১৭১৮-৭৩৩৮

শামীম শাহ

সদস্য সচিব

বিএমটিএ, কেন্দ্রীয় কমিটি।

মোবাইল ০১৭৮৭-২৯০০১৯

website : www.bmtabd.org

Related News

All Categories

মেডিকেল টেকনোলজিস্টদের দীর্ঘদিনের পেশাগত দাবি জাতীয় সংসদে উত্থাপনের আশ্বাস

মেডিকেল টেকনোলজিস্টদের দীর্ঘদিনের পেশাগত দাবি জাতীয় সংসদে উত্থাপনের আশ্বাস দিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। সোমবার রাজধানীর

All Categories

বিএমটিএ এর ইফতার ও সাধারণ সভা ০৯ই মার্চ ২০২৬ইং

“”””””””””আমন্ত্রণ পত্র”””””””””””” আসসালামু আলাইকুম, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্স (বিএমটিএ) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা নিবেন। আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, আগামী ০৯ই মার্চ

Medical Technology News

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএমটিএ এর পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।